শংকর ব্রহ্ম

কবিতা - কবিতা পত্র

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ স্মৃতিচারণ

কবিতা পত্র
শংকর ব্রহ্ম

কবিতা,

অনেকদিন ধরেই ভাবছি, তোমাকে একটা চিঠি লিখব।কিন্তু লিখতে বসলে, হাতের কলম হাতেই থাকে, মনে ভাসে তোমার ঢলঢল সকরুণ মুখখানা।
আমার প্রত্যাখান সেদিন তোমায় খুব আঘাত করে ছিল জানি, কষ্ট দিয়েছিল তাও অজানা নয় আমার , তবু আজ ভাবো তো, তুমি কত সুখি।তোমার চারপাশে স্তাবকের বলয়,যা ভেদ করে তোমার কাছ পৌঁছানো,আজ আর আমার পক্ষে সম্ভব নয়।
তুমি কি সত্যিই আমাকে একেবারে ভুলে গেছো,আমি কেন পারছি না তবে?
পত্র লেখার পর মনে হচ্ছে, এটা যদি তোমার হাতে না পড়ে অন্য কারও হাতে পড়ে,তাহলে তোমার সোনার সংসারে আগুন জ্বলবে না তো?
তাই দ্বিধাগ্রস্থ মনে পোষ্টকার্ডটা পোষ্টবক্সে ফেললাম,তোমার কোন ক্ষতি হোক, কোনদিন চাইনি,আজও চাই না।
তুমি ভাল থেকো, সুখে থেকো।
এর চেয়ে বেশি কিছু বলা আজ আর আমার পক্ষে শোভা না।
তাই এখানেই
ইতি টানি
একান্তই তোমার
অনুরাগী পাঠক।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন