শংকর ব্রহ্ম

কবিতা - নিঃশব্দ

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ বিবিধ কবিতা

নিঃশব্দ
শংকর ব্রহ্ম

মনে টাঙানো ছবি গুলোই তো
নিঃশব্দ প্রতিজ্ঞা আমার
নিজস্ব ব্যথাকে বাহন করে
তোমাকে ছুঁতে চাওয়া বর্ণে গন্ধে
দুঃখ সুখ চাওয়া পাওয়া আনন্দ বিষাদে
সব নতুন করে শিল্প হয়ে ওঠে
তবু আমাকে ঘিরে রাখে রূপকথার দীর্ঘশ্বাস।

স্বপ্নরা সব পাখা মেলে দিতে চায় অসীম নিলীমায়
আর স্নায়ু রস যেন মিশে যায় কণায় কণায়
শব্দে বর্ণে ছন্দে লয়ে কথায় কথায়
তখন শুধু মনেহয়
ঘুম ও জাগরণের মাঝামাঝি
শব্দময় হয়ে আছি আমি নিঃশব্দে।

মনের ছবি গুলোই তো নিঃশব্দ প্রতিজ্ঞা আমার।

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন