শংকর ব্রহ্ম

কবিতা - একটি হৃদয়

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ প্রেমের কবিতা

একটি হৃদয়
শংকর ব্রহ্ম

যখন ফুটেছে ফুল বাগানে
তুমি আর যেয়ো না সেখানে,
বাগানের ফুল ভেবে যদি শুধু
মৌমাছি খেতে চায় মধু?

তোমার কাছে চাই না কিছুই
চাই না ছুঁতে দেহ,
এই ব্যাপারে মনে কোন
রেখো না সন্দেহ।
ভালবাসা আমার কাছে
পান্তা ভাতে ঘি,
এর বেশি আর তোমার কাছে
চাইব বল কী!

তোমাকে দেবার মতো নেই তো কিছু আর,
শুধু একটি হৃদয় আছে,তোমাকে দেবার
সেটাই তুমি আপন করে রাখতে পার কাছে।

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন