এই ধরণীতে আবার ফিরে এসো—
দেখেছি যেমন তোমায় সবার মাঝে,
রবির উদয় হতে দিনান্তের সাঁঝে;
তেমনি আবার প্রিয় হয়ে সবার—
ধরণীতে সুখ বিলাইতে ফিরে এসো।
কত ভালোবাসা আর মধুর স্মৃতি,
দেহ অতীত হলেও হয় কি বিস্মৃতি?
সবারে দেখে যেমন দুলাইয়া মাথা—
হাসিয়া বলিতে কত প্রাণের কথা;
কাঁদিতে নয়, মুছাতে অশ্রু হেথায়—
মরণের পার হতে আবার এসো।