কেন আসে চোখে জল বারে বারে —
রহেতো না কেহ চিরদিন ধরণী পারে।
আজ মিলনে যার সুখ, আনন্দ, হাসি —
যারে পেয়ে বুকে বাজে মধুর বাঁশি,
জানিনা কবে সে চলে যাবে দূরে,
ক্ষণিকের মেলা হেথা বিরহের দ্বারে।
তবু কেন মন চাহে মোর থাকিতে বসে,
এই সুখ আর মিলনের আনন্দ রসে,
যদি হেথায় মিলনের অবসর নাহি রয়,
জগৎ ছুটিছে নিরন্তর অসীমের পারে!
ক্ষুদ্র হৃদয় কেন রহিতে চায়,
বানাইয়া একান্ত নিজ নিলয় ;
কাতর কেন হৃদয় বিরহ ব্যথায়
কেন পারেনা কভু বলিতে বিদায় ?
সুখে-দুঃখে প্রিয় সাথে চিরসুখে বাচিতে চায় —
রবির কিরণে, চাঁদের আলোয়, অবনি পারে।
১২
