Amarendra sen

কবিতা - দেখিনি তাহারে আঁখির পরে

Amarendra sen
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

দেখেনি তাহারে আঁখির’পরে
তবুও সে যেনো হৃদয় হরে।
জানিনা কখন কাছে এসেছিলো
জ্যোৎনা রাতে মধুর হেসেছিলো ;
হৃদয় তারে কাঁদিয়া মাগে
মনের মাঝে আপন লাগে।
তাহারে সদাই হৃদয় চাহে
এমন বেদনা হয়নি আগে
আঁখির জলের উষ্ণ পরশ
দুঃখের মাঝেও মধুর লাগে।
এমন দুঃখ তবুও ভাল
জানিনা কেমনে এমন হল
ধরণীতে যদি দেখি তাহারে
রাখিব বাধিয়া প্রেমর ডোরে ।

পরে পড়বো
১২৯
মন্তব্য করতে ক্লিক করুন