শংকর ব্রহ্ম

কবিতা - ভাল নেই

শংকর ব্রহ্ম
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

ভাল নেই
শংকর ব্রহ্ম

এমন সময়, কি আর কবির
মনটা ভাল থাকে?
অসভ্যতার মুখোশ যখন সভ্যতারই ঢাকে।

অসুস্থ দিন ফুরিয়ে যায়
তবু সুস্থতা ফেরে না ,
কবির মনে কষ্ট বাড়ে
বাড়ে ব্যথার আনাগোনা।

রাত্রি ফুরায়, যে দিন আসে
রাতের চেয়েও কালো ,
এর চেয়ে যে ছিল
আদিম যুগের অন্ধকারই ভাল।

অনেকে যখন স্বার্থ লোভে
মুখোশে মুখ ঢাকে,
তখন বল,
কি করে কবি মুখটি বুঁজে থাকে,
আর মনটা ভাল রাখে?

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন