কবিতা - আলোর মহাযাত্রা

এইচ এম হাছনাইন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ আধ্যাত্মিক কবিতা, ধর্মীয় কবিতা

কবিতা:আলোর মহাযাত্রা
এইচ এম হাছনাইন

আমরা চলেছি কুরআনের পথে, আল্লাহর নামে শুরু,
অন্ধকারে জ্বালাই আলো, নবীর পথে গড়ি সেতু।
হাতে কলম, বুকে ইমান, দাওয়াত আমাদের অস্ত্র,
ইশা ছাত্র আন্দোলন, আলোর এক মহাযাত্রা।
আমরা ছাত্র, আমরা সৈনিক—ইসলামের দাওয়াতি দল,
ন্যায়-সত্যের পতাকা তুলে, করব বিজয় বল।
কুরআন-সুন্নাহর ছায়াতলে, গড়ব শান্তির দেশ,
ইশা ছাত্র আন্দোলন, আল্লাহরই বিশেষ।
নেতা নয়, নবীর অনুসারী, দুনিয়ার নয় লোভ,
আমরা গড়ি খোদাভীরু মানুষ, তাওহীদেরই রোভ।
চোখে অশ্রু, মুখে দোয়া, বুকে দৃঢ় বিশ্বাস,
এই পথে শহীদ হলেও, পাব জান্নাতের আশ।
দুর্নীতি, অন্যায়, জুলুমের বিরুদ্ধে,
আমরা বলি—“লাব্বাইক”, আল্লাহর নামে।
জীবনের মিশন—ইসলামী সমাজ,
এই স্বপ্নে জাগে প্রতিটি প্রাণে।
শিক্ষা, চরিত্র, সংগঠন, দাওয়াত—
এ চার মূল স্তম্ভে গড়ি ভিত্তি।
আল্লাহর পথে আমর বিল মারুফ,
নাহি আনিল মুনকারে দৃঢ় প্রতীতি।
যে পথের শেষে আল্লাহর সন্তুষ্টি,
সে পথেই চলি দিনরাত অবিরত।
ইশা ছাত্র আন্দোলন—
এক নবজাগরণের বার্তাবাহক।

পরে পড়বো
৮২
মন্তব্য করতে ক্লিক করুন