রাসেল নির্জন

কবিতা - বৃষ্টি-বিলাস

রাসেল নির্জন
শুক্রবার, ০১ মে ২০২৬ প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা

বৃষ্টি-বিলাস
রাসেল নির্জন
Saturday, September 13, 2014

কতকিছু ভেবে ভেবে শেষপ্রহর চলে আসে,
যদি সে আসে উড়ো চুলে কোনো এক অস্তিত্ব হয়ে হাওয়ায় ভেসে ভেসে,
যদি দেয় হাত বাড়িয়ে,
বাহু ধরে হেঁটে হেঁটে
আদরে আদরে যদি দেয় ভুবন ভরিয়ে!
পুকুরের ভেজা ঘাসে
নতুন রঙে ব্যাঙ নাচে,
ঢেউয়ের তালে ভেসে ভেসে
গান গেয়ে এই বৃষ্টি-বিলাসে!
বৃষ্টি মানে মেঘের পরিণয়,
ব্যাঙেদের ভালোবাসা হলো আজ জয়;
আকাশটা যেন নেমে এসেছে স্বর্গ হয়ে
বৃষ্টির সুরে, ব্যাঙেদের গানে পৃথিবী আজ ছন্দময়!
সামনে পুকুরের ছোট ছোট ঢেউগুলো
যেন লুকোচুরি খেলে উদাস আমায় নিয়ে;
ভেজা ভেজা দূর্বাঘাসে আমায় বসা দেখে
শিয়ালেরাও মুচকি হেসে যায় উঁকি দিয়ে!!
©Rashel Nirjhon

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন