আজই এই জ্যোৎস্না রাতে,
বয়ে যায় আলোর সাথে—
মধুর পুলক ধারা।
অপরূপা লাগে তোমারে ধরণী,
আনন্দে বিভাসিত সুখের রজনী—
দুঃখ-বেদনা হরা।
মৃদুল বাতাসে কেতকীর ঘ্রান
ফুলের সুবাসে মোদিত প্রাণ
শুধু ভালোলাগার সাড়া ;
চারদিকে জাগে প্রেমের আহ্বান
মিশে যেতে চায় ব্যাকুল হৃদয়
ভালোবেসে হয় হারা।
যতদিন এই ভবে মোরা আছি,
সুখ -সুধা সনে পুলকে বাঁচি—
মাগি এমনি সুখের ধারা ;
মরণেরে তাই কেহ নাহি চায়,
সুখের বাঁধনে রহিতে হেথায়—
যাচি অমৃত মৃত্যুহরা।
৯

মন্তব্য করতে ক্লিক করুন