শংকর ব্রহ্ম

কবিতা - ভেসে যাওয়া

শংকর ব্রহ্ম
সোমবার, ১১ মে ২০২৬ প্রেমের কবিতা

ভেসে যাওয়া
শংকর ব্রহ্ম

একটি বকুল গাছ ঝুঁকে আছে নদীর উপরে
মানে কেউ খোঁজে এর নির্জন দুপুরে ?
অথচ বকুল তুমি ঝোঁকো যদি নিকটে আমার
লোকে তবে মানে খোঁজে তার।
.
এই যে সেজেছো তুমি বসন্ত বাহার
এতে তো আমার কোন হাত নেই
লোকে তবু আড় চোখে
কেন যে আমাকে শুধু দেখবেই?
.
সাজলে তোমাকে লাগে অচেনা আমার
এর কোন মানে হয়?
.চেনা জানাকেই যদি এতটা অচেনা মনেহয়?
তবে এতটা ন্যাকামো বুঝি ভাল নয় মোটে
(লোকে বলে বটে)।
.
এই যে এখানে থাকা,থেকে যাওয়া শুধু
এর কোন মানে হয়?
গূঢ় কোন মানে আছে তাই, থেকে যাওয়া
নতুবা তীব্র স্রোতে ভেসে যেতে, নেই কোন ভয়।

পরে পড়বো
১২

মন্তব্য করুন