দূষিত সময়
শংকর ব্রহ্ম
শুধু নীরবেই দেখে যাবে শোষণ পীড়ন?
অন্তত কিছুটা তো কলরব হোক
প্রতিবাদে ফেটে পড় সব, একটা বিস্ফোরণ
এলোমেলো হয়ে যাক পৃথিবীর দূষিত সময়,
বদ রক্ত দূরীভুত হোক।
এখন কোথাও যাব না আমি আর,
শুধু পরিশুদ্ধ মন নিয়ে পাখিদের কাছে গিয়ে
শিখে নেব ওড়ার নিয়ম,
তুমি কি সঙ্গে যাবে, এসো তবে।
