মোল্লা মুস্তাফিজুর রহমান

কবিতা - জীবনানন্দে-আনন্দমেলাকে

মোল্লা মুস্তাফিজুর রহমান
বুধবার, ১৩ মে ২০২৬ অনুকাব্য, স্মৃতিচারণ

জীবনানন্দে-আনন্দমেলাকে

আজকের শিশুদের মেলা আনন্দ
(রিলস্,ইউটিউব, নেটফিল্ক্স,হাবি-জাবি)
আমাদের ছিল আনন্দমেলা
(মায়ের চিৎকার, ‘আর কত গোগ্রাসে খাবি?)
আজকের শিশুদের অনেক কিছু আছে
আর আমাদের আনন্দমেলাতে কি ছিল না ?
আমার সবথেকে বেশি মনে পড়ে
অপেক্ষার কথা…
‘পেপার কাকু,আজ বেরিয়েছে?’
কাকুর সেই হাসি মুখ
আর হাতে না পাবার কষ্ট পেরিয়ে
পাবার দিনের স্বর্গীয় সুখ ।
যা লিখি বা বলি –
বোঝাতে পারব না সেই শিশুমন
শুধুই স্মৃতি-সাগরে আনন্দ অবগাহন ।।

পরে পড়বো
১৩

মন্তব্য করুন