শংকর ব্রহ্ম

কবিতা - জানলা

শংকর ব্রহ্ম
রবিবার, ১৭ মে ২০২৬ অনুকাব্য

জানলা
শংকর ব্রহ্ম

কোনও কোনও জানলায়
কোন কোন মুখ বাঁধানো ফ্রেমে
ছবির মতো ধরা দেয়
ধরা দেয় কিন্তু ধরা পড়ে না
দূরত্বেই থাকে
কোন কোন জানলায় থাকে না কিছুই
আবার কোন কোন জানলা
খোলাই থাকে না
আমার জানলায় আমিও থাকি না
অন্য কেউ থাকে
অন্য কেউ দেখে
কেউ কেউ আবার কিছুই দেখে না।

পরে পড়বো
১৮

মন্তব্য করুন