শংকর ব্রহ্ম

কবিতা - মন

শংকর ব্রহ্ম
সোমবার, ১৮ মে ২০২৬ বিবিধ কবিতা

মন
শংকর ব্রহ্ম

মনখারাপের মনটাকে
মনের কাছে রেখে আমি
ফিরে আসি তোমার কাছে,
যেন তুমি সত্যিকারের মন আমার।

“ভালবাসলেই ভালবাসা পাওয়া যায়”
– এ কথা সত্য নয়,
ভাল না বাসলেও ভালবাসা পাওয়া যায়
কিংবা ভালবাসা না পেয়েও ভালবাসা যায়,
ভালবাসা তো আর কোন পণ্য নয়
যার বিনিময় হয়?

ভালবাসতে আর কি লাগে?
ঝকঝকে অনাবিল একটা মন,
আবিলতাপূর্ণ মন, ভালবাসবে কখন?

ভালবাসা তবু অতো সোজা নয়
কারণ রহস্যময় এই মন
কি ভেবে কি করে কখন?

পরে পড়বো
১০

মন্তব্য করুন