আলতো করে ছুয়ে, বোঝার উপায় কি আছে
মুখোশ পড়া মানুষ, প্রেম বোঝে না যুদ্ধ বোঝে?
শীতল পাতার ছোয়া বোঝাও প্রাণ দিয়ে।
নীল রঙের বলপেনটা লালের সাথে মিলে,
আজ বেমালুম ভুলে গেল হলদের কথাকে!
আর চাই না ঘটুক এমন দুর্বিষহ গল্প,
মিষ্টি হাসিতে ভুলে যেতে চাই অল্প স্বল্প।
জীবিকার সন্ধানে আমি, ছুটে চলি পথে পথে
নির্বিকার শব্দগুলো চেয়ে আছে আমার দিকে।
এসো এসো আমার কাছে,
যেমন করে সোনালী রঙের ছায়া মিশে।
শার্টের বুকপকেটে রাখা ভালোবাসা,
আমি ছোঁয়াই এমন করে।
খুব করে আমি জানি,
আকাশটাকে রাখতে আমার হাতের মুঠোয় ধরে।
হিসেব কষে কথা বলি এখন,
হয়েছি আমি হিসেবি মানুষ।
জোর করে চাই না আর কিছু,
প্রেম দিয়ে বাঁধবো, যদি চাও এসো আমার পিছু।
না জানি কতটুক যাব, না জানি আদৌও কি ছুতে পারব।
বলে দেবে সময়,শক্ত করে হাতদুটো ধরে থাকো।
এ এক অজানকে জানার চেষ্টা,
হয়তবা হয়ে উঠেছি এক স্বপ্নদ্রষ্টা।
হ্যাঁ, আজ আমি এক স্বপ্নদ্রষ্টা।
১১
