মানুষ মনে করে কবি’রা ভীষণ উশৃংখল,
খুব এলোমেলো তাদের জীবন!
খুব ফ্যাকাশে আনন্দ বিহীন
বিদঘুটে অন্ধকারে তাদের যাপন!
মানুষ আরও মনে করে,
কবি’দের কাজ শুধু কবিতা আওড়ানো
দিন নেই রাত নেই,
শব্দের পাশে শব্দ বসিয়ে কেবল বাক্য বানানো!
মানুষ এ ও মনে করে, কবি’রা ভীষণ উদাসীন
পুরো পৃথিবীর দুঃখে তাদের বসবাস!
মানুষ মনে করে কবি’রা সব বোঝে
নিঃশব্দে তাকিয়ে থেকে কি জানি খোঁজে!
মানুষ মনে করে,
কবি’রা শুধুই প্রেমের পেছনে ছুটে
এক দুয়ার বন্ধ হলে অন্য দুয়ার খোলে!
মানুষ মনে করে,
কবি’রা সব অনুভূতি লিখতে জানে
অক্ষরের সাথে তাদের আলাদা সম্পর্ক
একদম সব আবেগ বের করে আনতে পারে!
মানুষের এ ধারনা সত্য নয়,
কবি’রা যেই শৃঙ্খলায় আবদ্ধ, তা উন্মুক্ত নয়।
কবি’দের আনন্দ সত্যে,
ভেতরের আবেগ বের করে আনতে।
কবি’রা কবিতা আওড়ায় না,
কবিতারা বের হয়ে আসে কবি’র মধ্য দিয়ে।
কবি’রা মুক্ত জীবনানন্দ,
সুখ-দুঃখ সব কবি’র ভেতর আবদ্ধ।
কবি’রা তোমায় পড়ে,
জানতে জানতে বারবার আশ্চর্য হয়ে নিজেকে গড়ে!
কবি’দের প্রেম জগতের সাথে,
সৃষ্টির প্রতিটা বালুকণার সাথে।
কবি’রাও মানুষ,
তাদের কোনো অলৌকিক শক্তি নেই,
সব শক্তি কবিতার,
কবি কেবলই মাধ্যম
সৃষ্টির কাছে পৌঁছাবার।
