শংকর ব্রহ্ম

কবিতা - মনোরঞ্জন

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

মনোরঞ্জন
শংকর ব্রহ্ম

ভালবাসার কথা লিখলে বন্ধুরা বলে
আদিখ্যেতা, তগততবুড়ো বয়সে ভীমরতি আর কি
এতো প্রেম জাগে কি করে শালা?
আড়ালে বলে, আলুর দোষ।
চারিদিকে এতো যে অভাব অভিযোগ,
তা কি তোর চোখেই পড়ে না বস?

আবার প্রতিবাদের ভাষা লিখলে ভাবে
আমি যেন এক নিষ্প্রাণ পাথর,
যার বুকে রস কষ নেই এক ফোঁটা।
রসের কথা শুনলে ভাবে কষের কথা
তাদের মনটাই এমন, আমি কি করি এখন?
কবির কাজ কি শুধু মরোরঞ্জন করা?
কিন্তু কার মনোরঞ্জন,নিজের না অন্যের?
মনোরঞ্জন করতে হলে, নিজের করাই ভাল।

পরে পড়বো
১১

মন্তব্য করুন