তন্ময় দত্ত মিশু

কবিতা - নবরূপ

তন্ময় দত্ত মিশু | পরিশুদ্ধ
শুক্রবার, ২৯ মে ২০২৬ অন্যান্য কবিতা, রূপক কবিতা

জীবনের গাড়ি একদিন থমকে দাঁড়াবে।
যাবার পথ বাকি আছে অনেক, কিন্তু
ফুয়েল তো আর নেই!
সবকিছু আগের মতই থাকবে
পাল্টাবে অল্প-কিছু।
বড় কিছু করে গেলে,
স্মরণীয় থাকবে অনেকদিন
নাহলে বড়জোড় দুদিন!
‘‘ফুল আপনার জন্য ফোটে না’’
তবে কার জন্য ফোটে?
নিজের জীবনকে উৎসর্গ করে,
অন্যকে সজিয়ে তোলে
সৃষ্টির নিয়ম অক্ষুন্ন রাখে।
আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়ে
সমুদ্রের ঢেউ আকাশের উচ্চতা লাভ করে
সব মিলে মিশে এক হয়ে যায় যখন
তখন সৃষ্টি এক নবরূপ লাভ করে।

পরে পড়বো
১২

মন্তব্য করুন