শংকর ব্রহ্ম

কবিতা - শিরদাঁড়া

শংকর ব্রহ্ম
শুক্রবার, ২৯ মে ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

শিরদাঁড়া
শংকর ব্রহ্ম

‘কী শালা আমি কবিতা বুঝি না,নেতা বলে কথা’
টেবিল চাপড়ে অশ্লীল ভঙ্গীতে গর্জে ওঠেন তিনি,
তারপর টুপটাপ সব কবিতারা ঝরে পড়ল তার উপর,
কবি নিশ্চুপ দেখলেন সব,
নিঃশব্দে চুমুক দিলেন চায়ে
আর তার ডাইনে আর বাঁয়ে কয়েক’শ চামচা
গামছা খুলে তালি মেরে বলে উঠল সবে,
কবিতাদের নিয়ে আজ শোবো,
দেখি কোন শালা কি করতে পারে?

কবির শিরদাঁড়া ক্রমশ শক্ত হয়ে উঠল।

পরে পড়বো
১৭

মন্তব্য করুন