ইচ্ছেগুলি
শংকর ব্রহ্ম
রাত দুপুরের কষ্টগুলো পেরিয়ে এলেই বন্ধু পাবে
প্রিয় নারীর সঙ্গে তোমার দিন দুপুরে দেখা হবে
দুঃখ নিয়ে যে সব মানুষ বিবাগী হয়ে ঘুরে বেড়ায়
তারাও তোমার বন্ধু হবে,
হাসতে হাসতে তোমার দিকে হাত বাড়াবে
তুমিই তখন খেলার ছলে প্রেম শেখাবে প্রেমিকাকে,
বারদুয়ারী প্রিয় নারী এ’সব ভাল
তারচেয়েও আরও ভাল
দুঃখে কষ্টে ভাসতে ভাসতে
মনের ভিতর বেঁচে থাকার ইচ্ছেগুলি।
