কবিতা — সে

শুক্রবার, ০৫ জুন ২০২৬ রূপক কবিতা

সাতরঙে রাঙা দুনিয়া,
ভোরের আলোয় দিনের শুরু,
কংক্রিটের দেয়ালে রোজ
পেরেক ঠুকে স্মৃতির ধরে রাখা।
পুরো শহর জুড়ে যার আনাগোনা,
সেই তো মানুষ;
সেই তো মানুষ, মাটির ছানাপোনা।
চোখের আড়াল হলেই যে খুঁজে ফিরে হরদম
সে আমার কাছের মানুষ,
হাসিতে মাখা তার নাম খানা।
হরির কাছেতে যত ধরি,
দিকবেদিক তার কথারি ফুলঝুরি।
যত বলে শেষ হয় না,
তার দম যে কখনো ফুরায় না।
আলসে হও তুমি,
এমন মানুষকে কখনও হারাতে দেওয়া যাবে না।
আকাশের আড়ালে, মেঘেদের সাথেতে
আনাগোনা হয় রোজ আমাদের পথেতে।

৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা