মনের মানুষ মন বোঝে না, শুধুই ভুল বোঝে।
মনে থাকা মানুষটা খুবই বোকা; আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তার নেই।
তার মনে হয়, আরেকজন হয়তো তাকে আমার চেয়ে বেশি ভালোবাসে।
মনের মানুষটার মন খুবই অস্থির; শুধুই ভুল জায়গায় ভালোবাসা খোঁজে; আমি যেমন ভুল করে তাকে ভালোবাসি ঠিক তেমন।
তারপর সেই প্রেম কাহিনী যেন ভুলের এক মহাকাব্য; হে মহাকাব্য পাঠ করতে গিয়ে চোখ থেকে ঝরে অশ্রু, হৃদয় হয় ক্ষতবিক্ষত।
তখন সেই ফুলের মত সুবাসিত হৃদয়টি হয়ে যায়
শতাব্দীর পুরনো কোনো পাথর; কখনো হয়ে যায় মরুভূমি।
যেখানে কোনো ভালোবাসা জন্মায় না; জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে সেই তপ্ত মরুভূমি চুষে নেয়।
আমাদের মনে থাকার মানুষগুলো আমাদের মতো মন বোঝে না; শেষ পর্যায়ে তারাও আমাদের মতো ভুল জায়গায় হাত বাড়িয়ে সৃষ্টি করে বিরহের এক মহাকাব্য।
অবশেষে আমরা কেউ ভালোবাসার মানুষকে খুঁজে পাই না।
আমার হৃদয়ে যে আছে, তার হৃদয়ে আমি নেই।