কবিতা — বিলাপ

বিলাপ
– মিহির চৌধুরী ইমন

তোমারে দেখেছিলাম যখন আতঙ্ক আর মৃত্যুর মিছিল
– শহর আর গ্রামে গড়েছিলো
লাশকাঁটা ঘর ! যখন প্রিয় মানুষ গুলো ঝড়ে যায়
বৃক্ষের ঝড়া পাতার মতন।
তোমারে দেখেছিলাম যখন অতিভোজী অনিদ্রার পিপাসায়
– বিচ্ছিন্ন মানুষের মুখে
মৃত্যুর আশঙ্কায় আতঙ্কিত শিশুর চোখে
– যখন গড়িয়ে গেলো বিলাপ।
তোমারে দেখেছিলাম যখন আলুখালু দিন
– অাঁকাবাঁকা দৃশ্যের মতন
– হঠাৎ থিরথিরানি ভয়! পৃথিবীর সাথে
দুর্ভাগ্যবশত অগণিত লাশের পরিচয় করিয়ে দিতে।
তোমারে দেখেছিলাম যখন রক্তমাখা ক্ষুধার্ত সমাজ
– হতাশাগ্রস্ত মানুষের নীল আর্তনাদ
বাতাসের ঝর্ণায় রমণীর চুলে মিহি বিষাদ
– আমি দেখেছি তোমারে যখন
– একটি শিশু চিৎকার করে কাঁদছিলো
শরীরের প্রতিটা শিরায় শিরায় শিহরণ তুলে
শহর আর গ্রামে যখন গড়েছিলো লাশকাঁটা ঘর।

৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা