মন মানে না
শংকর ব্রহ্ম
যাকে চাই তাকে যে পাব না তা তো জানা,
তবু দুই ডানা মেলে দিই নিভৃত কুহকে
তাই দেখে বুঝি খুব হাসে লোকে,
যাকে পাই তাকে যে চাই না সে’কথা কি তার জানা?
তবু সব মানা মেনে নিতে পারি না কেন যে পলকে।
পথ ঘাট সব পড়ে আছে পড়ে থাক একা,
আমি আর যাব না কদম কুঞ্জে পেতে কারও দেখা।
ডানা দু’টি ক্লান্ত ভারি শ্রান্ত দেহ সঙ্গ চায় যার,
মানে না মন যে পাব না কখনও দেখা তার আর
তবু তার আমি দেখা পেতে চাই মনে মনে বারবার।