কবিতা — তাদের কি

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

তাদের কি
শংকর ব্রহ্ম

শীতের সঙ্গী সর্দি-কাশি
গরমের সঙ্গী মশা মাছি,
গরীব মানুষ হলে ভাই
শীত গরমে তফাৎ নাই।

শীতের দিনে ধরে কাঁপুনি
গরমে ঝরে নোনাপানি,
এসব নিয়েই দিন কাটে
গরীর লোকের হাটে মাঠে।

শীত গরমে তাদের কি?
গরম ভাতে জোটে না ঘি।

৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা