কবিতা — নয় এ মিছা!

মানছি তুমি খুব খাসা লোক
আচরণে খাঁটি,
বলবো তবু সু-কাজ দিয়েই
জীবন পরিপাটি।

বোধ সঁপে খুব নিরজনে
ভাবলে পাবে তবে,
পর হিতে যে আয়ুর ধারা
থাকেই টিকে ভবে।

নিত্য করো হোক ছোট কাজ
সাধ্য মতো ভালো,
নয় এ মিছা আঁধার গোরে
ওরাই জ্বালে আলো।

৩০৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা