আব্দুর রহমান আনসারী

কবিতা - মুক্তি পথের অগ্রদূত

আব্দুর রহমান আনসারী
বুধবার, ২৯ মে ২০২৪ অন্যান্য কবিতা

অনেক কাল,
শোভন, করেছ পার।
আর নয়, বসে থাকা।

এখন ———–
কৃষকের বুকে শত
আঘাতের ক্ষত চিহ্ন।
চাষ জমি,
আনাজ- ধান
হায়নার দখলে।
সর্বগ্রাসী অক্টপাসের
বিষ নখর,
থাবা বসিয়েছে
অন্ন- গ্রাসে।

শোভন,
বাতানুকূল বিপ্লবী নয়,
ক্ষুদিরাম- ভগৎ- আজাদ
হয়ে জ্বলো,
তোমার মাঝেই
সতত বিরাজমান
ভাবি কালের নেতাজি।
তুমিই পার হতে
মুক্তি পথের অগ্রদূত।

রচনাকাল…………..২৫/০৯/২০২০

পরে পড়বো
৩০৩
মন্তব্য করতে ক্লিক করুন