কবিতা — আমার দেশ

এ আমার দেশ।
আমার ভারতবর্ষ।
যুগে যুগে কালে কালে
কোল-ভিল-মুন্ডা-গারো,
আরও কত শত মানুষের ধারা
গঙ্গা-যমুনা-পদ্মা-মেঘনায়
মিলে মিশে একাকার
বেঁধেছে ঘর, চষেছে জমি।
বিভেদ নয়; ঐক্যই
মূলমন্ত্র জেনে
রচেছে ভবিষ্যৎ।

আমার ভারতবর্ষ,
আজন্ম লালিত ভূমি
ভারতীয় চেতনায় ভাস্বর।
ভারতবর্ষ তাই–––
মানবতার এক নাম।
আমার দেশ তাই–––
সূর্যের এক নাম।

দীপ্ত সূর্যের মতই—
উজ্জ্বল ভারতীয় চেতনায়
দীপ্যমান আমার দেশ।
আমার ভারতবর্ষ।

রচনাকাল……২৫/০৯/২০২০

৯১৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা