কবিতা — মহান পুরুষ

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

যে প্রদীপ করে থাকে চারিদিক
আলোকে উজ্বল
কিন্তু চাহেনা তার ঘুচাতে অন্ধকার
আপন হৃদয়ে তল।
আছে বৃক্ষ যত করেনা আত্মস্থ
আপন শাখার ফল
তেমনি সিন্ধু শোষণ করে কি কখন
আপন স্রোতের জল।
বাঁচেন যেমন মহান পুরুষ
সবার সুখের তরে
ত্যাগ তিতিক্ষা আর ভালোবাসার শিক্ষা
শেখাতে জগতেরে।

৬১৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা