বোরহানুল ইসলাম লিটন

কবিতা - খুঁজে ফিরি আপনারে

বোরহানুল ইসলাম লিটন
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ বিরহের কবিতা

আহত স্বপন যতো ভোরে ও দ্বিপ্রহরে
শালিকের পাখে এঁকে,
ব্যথিত ব্যাকুল কথা বলাকারে বলি
গোধূলিতে ডেকে ডেকে।

দেখেও কি বুঝে সাঁঝ বেদনা অতল
ভেবে অকূলের তরী!
জোরালো ঝিঁঝির ডাকে গড়ে এ’ পাঁজরে
ঘুটঘুটে বিভাবরী।

বিবশ মননে শেষে ঘুমিয়েই পড়ি
খেদে নিশুতির দ্বারে,
এমনি করেই রোজ পরমায়ু ক্ষয়ে
খুঁজে ফিরি আপনারে।

পরে পড়বো
৩১৬
মন্তব্য করতে ক্লিক করুন