পাঁচটি উজ্জ্বল মাছ ঝর্না থেকে নেমে এসেছিলো।

এখন, রহস্যময় জলে, খেলা করে অবিরল।

পদ্মায় গিয়েছে একটি-- মেঘনায়-যমুনায়-সুরমায়--

আর-একটি গোপন ইচ্ছায়। পাঁচটি উজ্জ্বল মাছ

ঝর্না থেকে নেমে এসে সাঁতরে চলে বিভিন্ন নদীতে।

পাঁচটি উজ্জ্বল মাছ জলের রহস্য ভেদ করে

এখন একাকী এক শব্দহীন সমুদ্রে চলেছে॥