দিনকাল চুপচাপ
কিচিরমিচির নিশিরাত
হাব ভাব জানি না
লিখি তবু থামি না
ভাবি তবু বলি না
আসি তবু দেখি না।
বেলা গেছে চুপিসারে
কিছু কথা রয়ে গেছে
মনের অজান্তে আজও
উড়ো চিঠি হয়ে;
কালের আঁধারে জমানো কথা
লিখে দিয়েছি হৃদয়ের ব্যথা
প্রশ্ন হয়ে ঝরানো পাতা
চোখের কোণে... একটু ভালোবাসা
দিনের শেষে তাকে চাওয়া
অভিমানের রত্নজবা
সুপ্রসিদ্ধ হয়ে রয়ে যাওয়া
বেঁচে থাকা হৃদয়বিদারক এ।
খুব জানতে ইচ্ছা করে?
কী আছে মনের ঘরে!
অন্ধের দেশে চশমা কিনে
কী হবে চলার পথে;
ভুল তবু ঠিক না
চাওয়া কিন্তু আশা না
কেউ আর নয়তো জানলো
নীল চোখের কাজলকালো চাহনীতে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন