ভাবি আমি মনে মনে
এই বুঝি মৃত্যু দেখা দিল জীবনে
সেই শতবছরের একটুকরো সাদা পাতায়
আজ আমারি মৃত্যুর ফুল ফুটিয়েছে।
রাতগুলো কঠিন থেকে কঠিনতর হতে হতে
সাফল্যের উঁচু পাহাড়ের বুক থেকে
নেমে এসেছে আমারি জীবনের আশাগুলো;
কোনো এক সান্ত্বনার রাতে
পিপাসা জেগে ছিল মনে;
এ পিপাসা পুণ্যের পিপাসা
নয়তো জীবনের-
নিরাশার ছায়াঘেরা ঘন রাত
বুঝতে শিখিয়েছে অনুভব....
এতো কঠিন সুখের অনুভূতি
শুধু জাগিয়ে দেয় ব্যথার বিষ।
আশঙ্কা বাঁচার আশঙ্কা
সুরাহা আসেনি জীবনে
সান্ত্বনা জানে তফাতে!
বিস্ময় শুধু অন্তরের ঘ্রাণ।
ভয় ভয় সে তো কঠিন মর্ম
মন্থর ঘটে বিশ্বাসে
মনান্তর আসে না কখনো,
সে তো বিস্ময় আর কিছু নয়!
প্রকৃতি অসুখে আজ মত্ত
সবুজ মঞ্জু আজ মগ্নচড়া
হঠাৎ মৃত্যুর হাতছানি।।
১৮/০৫/২১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন