আমি বাতাস হতে চাই
পৃথিবীর পাতায় পাতায়।
আমার জন্ম হয়েছে মাটির কূলে
বিশ্বমাতার ভরা জোয়ারে।
আমি স্বপ্ন দেখি চোখের কোণে
রাতের তারার আলোর কাছে।
বাতাস আসে দিন - দুপুরে
আমার মনের ছোট্টো ঘরে।
আমি বসে ভাবি একাকী
নীল সমুদ্রের ঢেউয়ের রাশিতে
উড়ো বাতাস কথা বলে
আমার হারিয়ে যাওয়া চিঠির সাথে।
দূর প্রান্তরে প্রান্তরে ঝরে পড়ে
কত জরাজীর্ণ শুকনো পাতা
হঠাৎ করে দমকা বাতাসে
উড়িয়ে নিয়ে যায় অজানা পথে।
দূর মাঠের দেবদারুর গাছের উপর
রঙ জমেছে বাতাস এসে
লাল নীল হলুদ সবুজ
আকাশের মেঘে মেঘে।
০১.০৬.২০২১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন