রক্তিম ওই আকাশ জুড়ে আঁধার নামে ধীরে,
হারিয়ে যাওয়া স্বপ্নগুলোই আবার আসে ফিরে।
পাথর চাপা স্মৃতির নিচে দীর্ঘশ্বাসের মেলা,
শূণ্য হৃদয়ে একলা চলে বিষণ্ণতার খেলা।
মরীচিকার পেছনে ছুটি, শরীর পোড়ে রোদে,
ক্ষতগুলো লুকিয়ে রাখি মিথ্যে হাসির বোধে।
জীবন নামের নাট্যমঞ্চে অভিনয়ের পালা,
সবাই শুধু চেয়ে দেখে সাজানো বিষের থালা।