নীল সমুদ্রের দিকে তাকিয়ে
ডাক পাড়ে কুকুরের দল
বাতাসের কানে কানে।
দীর্ঘ জীবনের শুকনো পাতা
জীবন্ত পালকের রহস্য দৃশ্য চোখে
মৃত্যু শয্যায় শায়িত মৃতদেহ
কফিনের বিদ্যুৎ ঘেরা কাঁটাতারে।
অভিনয়ে জড়িত মায়াগুলো
কেঁদে ওঠে বৃষ্টির জলে,
কানায় কানায় পরিপূর্ণ স্বপ্ন
প্রদীপের নিভে যাওয়া সলতে'তে।
কোনো এক উদাসীন রাতে
জীবন্ত পালক লিখেছিল জীবন
তারার দেশে মেঘ জমে গেলে;
নিভে যেতো সমস্ত আলো
অন্ধকার ছুঁটে আসতো জীবনে
বিষাক্ত রক্তমাখা হাত নিয়ে।
হৃদয়ের কোনো এক খামে
জমিয়ে রাখা জোনাকি পোকাগুলো
যা আজ আলো দিয়ে
জীবন্ত পালকের মুখে মুখে
জীবন দিলো নবরূপে।।
২৩/০৫/২১
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম