যদি যুদ্ধ হয়
- অভিজিৎ হালদার
দুচোখে যে স্বপ্ন ছিল
যদি যুদ্ধ হয়!
এ যুদ্ধ সেই যুদ্ধ নয়
শুধু মনেরই পরাজয়।
যদি আকাশ থেকে
খসে তারা কোনোদিন
তবে কী হবে উপায়!
এ পরাজয় সেই পরাজয় নয়।
যদি মনের ঘরে বৃষ্টি এসে
ভাসিয়ে নিয়ে যায় নদীর কূলে
বলো কী হবে তখন উপায়!
দূর সীমানার বাতাস এসে
যদি জানতে চায় মনের কথা
বলো কী হবে তখন উপায়।
যদি বনানী ঘেরা সবুজ ঘাসে
ফোঁটে যদি কোনো ফুল
তবে কী হবে উপায়!
হৃদয়ের বিরহের কলমে
যদি যুদ্ধ হয়!
তখন কে হবে পর?
আকাশ যদি হারায় মাটিতে
স্বর্গ যদি মেশে পাতালে...
বলো কী হবে উপায়?
যদি যুদ্ধ হয়! দুটি নয়নে।।
১৬০৪২০২১
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম