আমি কি দেখিতে চাহিবো
পৃথিবীর বিরহের কথা!
চিরবসন্তের প্রেম বলো আমাকে?
কেনো তবে প্রেমের প্রদীপ জ্বালিয়ে ছিলে
আমার হৃদয়ের কোণে কোণে-
বলো প্রেম বলো?
প্রেম নীরব থাকো কেনো?
হে প্রেম শুকনো বেদনা তুমি
জ্বালিয়ে ছারখার করো আমার বুক!
প্রেম তুমি আঁধার রাতের জোনাকি
পাহাড় সমান সমবেদনা তুলে ধরো
মানুষের সামনে।
হৃদয়ের ময়না তদন্ত কেউ দেখতে চাইলো না!
প্রেম বলো কেউ তা বুঝলো না!
তুমি খুন করে সোনার মাছি
পুষতে চাও প্রেমের পাখি!
হৃদয়ের গোপন জমিতে কেউ কারো স্থান তুমি দিলে না প্রেম! কেনো প্রেম কেনো!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম