মা যে আমার সবচেয়ে ভালো,
মা-ই মোর জীবনের আলো।
মাকে ছাড়া পারি না ভাবতে কিছু,
তাই তো চলি, মায়ের পিছু ।
যখন আমি পড়ি বিপদে,
মা দাঁড়ায় হেসে,পাশে এসে।
তার কোলে রাখলে মাথা,
ভুলে যাই আমি সকল দুঃখ- ব্যথা।
রোদে গরম, বৃষ্টির ধারা,
মা যে আমার, সবার সেরা।
ভুল করলে শাসন করে,
তবু আদর করে, নয়ন জুড়ে।
জীবনপথে যতই চলি,
মা যে মোর চলার সিঁড়ি।
মায়ের মুখের মিষ্টি হাসি,
আনবে সুখ, দিবে খুশি।
মা ছাড়া সুখ হয় না কভু ,
মায়ের ছায়ায় স্বর্গের সুখ।
বলি তাইতো বারে-বার,
মা-ই সেরা, মা যে আমার!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন