তোমার চোখে ছিল এক আহ্বান,
নীরব ভাষায় ডেকেছিলে সেদিন।
থমকে গিয়েছিল আমার মন,
জানো না, তুমি ছিলে আমার জীবন।
রাতের আঁধারে হাত রেখেছিলে,
আমার কাঁপা বুকের ওপরে,
সেই ছোঁয়া আজও দগ্ধ করে আমায়,
হৃদয়ের নিভৃত প্রার্থনায়- নিরালায়।
তুমি ছিলে অন্য কারো ভালোবাসা,
বাধা ছিল শত নিয়মের দেয়ালে,
তবুও প্রেম তো পিছু হটেনি,
সে তো চায় শুধু একটুখানি না পাওয়া স্পর্শ।
চুম্বনে নয়, চোখে চোখ রেখে,
বলেছিলে অনেক না বলা কথা,
তোমার নীরবতার ভাষায় ছিল,
ভালোবাসার নিষিদ্ধ এক মহাকাব্য।
তোমার স্পর্শ-নামহীন,পাপবোধে ভরা,
তবু ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ছোঁয়া,
সেই মুহূর্ত আজও জেগে ওঠে,
বুকের গভীরে অমলিন স্মৃতির ছায়ায়।
হয়তো এ প্রেম সমাজ মানে না,
হয়তো এ গল্প দিনে লিখা যায় না,
তবুও নিষিদ্ধ সেই স্পর্শ—
চিরকাল বাঁচবে, এই হৃদয় মাজারে ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন