শ্রাবণের শেষে, সন্ধ্যার কোলে,
নিভু নিভু আলো ঝরে গোধূলির তরে।
এ বাংলার প্রকৃতির সৌন্দর্য বর্ধন করছে,
রক্তিম রঙে রাঙা কৃষ্ণচূড়া ফুল।
নাটোরের মাঠে, কিংবা সিলেটের চা-বাগানে,
এ ঝরা লাল ফুল—হৃদয়ের গান জানে।
ঢাকার ধূলিধূসর পথে,যেন কৃষ্ণচূড়া,
এক টুকরো রঙ ছুঁয়ে দেয় ক্লান্ত মনপটে।
এ যেন শহরের কোলে একখণ্ড গ্রাম,
ভালোবাসায় গাঁথা নতুন স্বপ্ন টানে ।
প্রেমিকের চোখে সে জ্বলন্ত আশা,
বিচ্ছেদের বুকে এক রক্তিম রুপে ভাসা।
পাখির কূজন, নদীর ঢেউ,
সবুজ বাংলায় কথা কয়।
তার মাঝেই কৃষ্ণচূড়া আবেগ জাগায়,
এ যেন শহীদদের রক্তে আঁকা স্বাধীনতা।
তাই তো বলি—
রক্তিম কৃষ্ণচূড়া, তুমি শুধু গাছ নও,
তুমি বাংলার প্রাণ-এক চিরন্তন সৌন্দর্যে মাখা।
তোমার ফোটা রক্তিম লাল ফুল,
যেন বিপ্লবের বিজয়ে আঁকা খাতা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন