আজও দেখি তোমায় দূর হতে,
যাওনি স্মৃতি হতে মুছে সময়ের স্রোতে;
প্রতিক্ষণে আছ জীবনের সাথে,
সুখ-দুঃখ আর সব বেদনাতে।
স্থান-কাল, শরীর কেবল নয়,
ভালো লাগা, ভালোবাসা— অন্তরের টান;
অনুরাগ হয়ে করে স্পন্দন,
অনন্তের পথে লিখে রাখে প্রাণ।
হৃদয়ের পাতায় লেখা হয়ে যায়,
দেখা হোক বা না হোক নীরবে;
ভালোবাসার পরশন চিরন্তন,
রয়ে যায় মনে গভীর অনুভবে।
স্থান-কাল, শরীর কেবল নয়,
ভালো লাগা, ভালোবাসা— অন্তরের টান;
অনন্তের পথে লিখে দেয় হিয়া,
ভালোবাসার বন্ধন চির অনির্বাণ।
কবিতা — আছ জীবনের সাথে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
,
প্রেমের কবিতা
২০
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আছ জীবনের সাথে' কবিতাটিতে ভালোবাসার চিরন্তন রূপ ও গভীর অনুভূতির চিত্র ফুটে উঠেছে। কবি দেখিয়েছেন যে স্থান, কাল বা শারীরিক উপস্থিতি অতিক্রম করে ভালোবাসা অন্তরের গভীর বন্ধন হয়ে বেঁচে থাকে। স্মৃতি কখনো মুছে যায় না, বরং জীবনের সুখ-দুঃখ ও বেদনায় নীরবে অনুরণিত হয়। ভালোবাসা এক অনির্বাণ শিখার মতো যা অনন্তকাল হৃদয়ে স্পন্দিত হতে থাকে।