কত দিন চলে গেল,
কত নিশি হলো ভোর;
আসিলেনা প্রিয় তুমি
শ্যাম-কিশোর?
গাঁথি নিতি ফুলমালা
চেয়ে রই সারাবেলা,
আসিবে কবে তুমি
শ্যাম-কিশোর?
দিন যায় পথ চাহি
রাত জাগি নিঁদ নাহি,
জলে ভিজে চেয়ে রয়
আঁখি-চকোর।
কেমনে তুমি শ্যাম
হলে এতো কঠোর,
কেমনে সহিব বলো
প্রাণপ্রিয় মোর;
(বুঝি) দেহ হতে যাবে উড়ে
প্রাণ-ভোমর।
২৩/০৩ /২৪
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন