ভালো মন্দ বিচারে বুদ্ধির তরোবারে
কলুষ হতে রক্ষা করে,
বিদ্যা বুদ্ধি খুরাধার নমস্য সবার
বুদ্ধিজীবী বলি তারে।
যদি কলুষ হলেও পায়না দেখতে
তপস্বী বেড়ালের মতো ,
যেন দাঁড়িয়ে হাটু জলে মাছের লোভে
বক রাক্ষস যত।
সমাজের ধারে না ধার খুশি শুধু
নিজের সুখ নিয়ে ;
সেই বুদ্ধিজীবী করে ব্যবসা বুদ্ধির
মগজ বন্দক দিয়ে।
অধম জ্ঞানপাপী পতিত সে জ্ঞানী
পথের পতিতার চেয়ে ,
পতিতাতো দেহ বেচে পেটের দায়ে
চোখের জলে নেয়ে ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন