ভালোতে বাস করা
যারে বলি ভালোবাসা
ভালোবাসা নয়তো মোদের
কোনো গোপন প্রত্যাশা।
যারে ভালোবাসি অনুখন
হৃদয়ে যারে রাখি মনে
তার ভালোতেই আনন্দ শুধু
তার সুখে সুখ ভুবনে।
প্রণয়ের গোপন আশা
কারো ভালোবাসার প্রত্যাশা
শুধু নর আর নারীর প্রেম
বিভ্রাটের ভালোবাসা।
\'তুমি শুধুই আমার, কারণ
আমি ভালোবাসি তোমায়\'
এত শৃঙ্খল প্রণয়ের
কভু ভালোবাসা নয়,
ভালোবাসার অপলাপ,
যেথায় আছে প্রত্যাশা ;
শুধু ভালোতে বাস করি
তারেই বলে ভালোবাসা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন