ভালোলাগা নয়তো চোখের দেখা,
ভালোবাসা নয়তো মুখের কথা;
মনের মাঝে যে সুর বিরাজে,
সেই সুর যেই হৃদয়ে বাজে—
তার সাথে হয় ভালোবাসা।
যে হৃদয় কিছু চায় না পেতে,
কিন্তু চায় কেবল সকল দিতে;
পরখ না করে কিছু বাসে ভালো,
তার কাছে সবাই ভালো জগতে—
নেইকো যার পাবার আশা।
হঠাৎ যদি কারেও লাগে ভালো,
চিরদিন তা কিন্তু রয় না ভালো;
ভালোলাগার সুর যদি না মেলে,
হৃদয়ে রয় না সেই সুখের আলো—
মিথ্যে হয়ে আশা হয় দুরাশা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন