আপন আস্ত্বিত্ব আপন ভাবনা
রাখিতে সবাই ব্যাকুল
গোচরে আগচরে বাচাতে আপনারে
হয়না কাহারো ভুল ।
এই মন যারে পেতে চায়
তার প্রতি শুধু ধায়
যার তরে এই হৃদয় ব্যাকুল
স্মরিতে হয়না ভুল।
রূপসী রূপের জৌলুস তার
রাখিতে ব্যাকুল,
মানী তার মান সম্মান সদাই
রাখিতে ব্যাকুল;
ধনী ধন সম্পদ বাঁচাতে তাঁর
খুঁজে পায়না কূল,
সিংহাসন বাঁচাতে রাজা
সদা রয় ব্যাকুল,
স্রোত বাঁচাতে নদী তার
ভাঙে দুই কূল ।
চাঁদ জ্যোৎস্নায় তার কলঙ্ক
ঢাকতে ব্যাকুল,
চন্দ্রকলা অমানিশা ডাকতে
করেনাকো ভুল।
তরুর হৃদয়ে ভয় যদি হারিয়ে যায়
তাই ফোটায় ফুল
বীজ হয়ে চারিদিকে ছড়িয়ে পরে
চারা হয়ে বাঁচায় কুল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন