একে একে চলে যায় সবে,
প্রিয় অপ্রিয় জানা অজানা;
চলে গেলে আর ফিরে আসে না,
পাওয়া যায় না খুঁজে এই ভবে।
চলে যায় অজানার পারে,
না জানার অসীম আঁধারে;
শোনে না আর কাহারো কথা,
বোঝেনা হৃদয়ের ব্যথা।
ছিন্ন মেঘের মতো বারবার,
শুধু ফিরে আসে মন-নভে;
দিয়ে যায় আঁখি ভরে জল,
বেদনার স্মৃতি অনুভবে।
বিধাতা, তব সৃষ্ট বেদনা-ক্লিষ্ট
চির বিরহ মানব সহিছে ভবে;
আসবে কি ফিরে হারানোরা নীড়ে—
মধুর মিলনে সুখ উৎসবে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন