যা কিছু করেছি জীবনে
নগন্য অর্থহীন অতি
নয়তো যা কিছু করেছি
সবই অগতির গতি ।
এই পৃথিবীতে অস্তিত্বটাই
যেন বিরাট বোঝা
পথ হেটেও বোঝা যায় না
কোনটা সরল সোজা।
জানিনা এই জীবনের পথ
আরো কত বাকি
আগামীতে কুসুমকীর্ণ কিনা
কিবা আরো কঠিন নাকি।
যেমনি হোকনা কেন
জীবনের এটাই শপথ
এগিয়ে যাবো নিরন্তর
হোকনা যতই কঠিন পথ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন